কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী দরবার শরীফের ২ দিনব্যাপী ৭৭তম ঈসালে সওয়াব মাহফিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে বাংলাদেশে দুর্নীতি রাহাজানি গুম খুন, হত্যা থাকবে, আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা এমন দেশ আর চাই না, যে দেশে আলেম-ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নেয়া হয় তাদেরকে জেলে ঢুকানো হয়।
হাসনাত আরো বলেন আমাদের রাষ্ট্র কখনো আমাদের ঠিক করতে পারবে না, পুলিশ আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না, যদি না আমরা নিজেরা নিজেদের থেকে ঠিক না হই, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি মনে করেন আপনার পরিচিত লোক ক্ষমতার কাছাকাছি রয়েছে, তার থেকে আপনি বিশেষ সুযোগ-সুবিধা নিবেন, সেটাও এক ধরনের অপরাধ, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা নেতাকে দোষ দেয়ার আগে, আমরা নিজের কাছে আগে প্রশ্নবিদ্ধ হবো, আমরা নিজের কাছে আগে দায়বদ্ধ হবো, আপনাদের কাছে করজোড় অনুরোধ করব, আপনারা কর্মচারীর কাছে কখনো বিক্রি হইয়েন না।
আপনারা অত্যাচারীর কাছে কখনো মাথা নত কইরেন না, আমরা ছোট মানুষ আমাদের বয়স ২৫ বছর ২৭ বছর, এই বয়সের ছেলেরা এখন পর্যন্ত হয়তো পরিবারের হাল ধরেনি, এখনো পর্যন্ত বাসা থেকে ৫০০ টাকা ১০০০ টাকা নিয়ে চলে, এই বয়সে আমাদেরকে দেশ সংস্কার করতে হচ্ছে, আমাদের ভুল হচ্ছে, আমরা ভুল করছি, আমরা দেখছি, আমরা শিখছি, আমাদের ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সকলের সহযোগিতা নিয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিব। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদ, ধামতী দরবার শরিফের পরী সাহেব মাওলানা বাহাউদ্দিন প্রমুখ।
দুর্নীতি গুম খুন হত্যা থাকবে, আমরা এমন বাংলাদেশ চাই না : হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী দরবার শরীফের ২ দিনব্যাপী ৭৭তম ঈসালে সওয়াব মাহফিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে বাংলাদেশে দুর্নীতি রাহাজানি গুম খুন,...





