কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, ভিতরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডলার, রাজারহাট নাজিমখান ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম প্রামানিক, ছিনাই ইউনিয়ন কৃষক লীগের প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যামল চন্দ্র রায়, সদর আওয়ামী লীগ সমর্থক আব্দুর রহমান, শামীম সরকার, রৌমারীর শোলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন, রৌমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ চান মিয়া, চর রাজিবপুর উপজেলার চর রাজিবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমীন, চিলমারীর রানীগঞ্জ ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রাম চন্দ্র দাস, কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সুলতান মিয়া, শিলখুড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলাল উদ্দিন, ভূরুঙ্গামারী উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি রাজেস প্রসাদ, ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান বাবুল, উলিপুর উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মোল্লা এবং উলিপুর দলদলিয়া ইউনিয়ন আওয়ামী লীঘের সমর্থক নুর জামাল।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও তাদের সহযোগী ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে পুলিশ বিভাগ ছাড়াও অন্যান্য বাহিনী সহায়তা করেছে।





