তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মোড় হতে তাকে গ্রেফতার করা হয়।

প্রনব ঘোষ বাবলু সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বলে জানা গেছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।