দলীয় ভাবমর্যাদা ক্ষুণœ করায় চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন বিএনপির দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে ইউনিয়ন কমিটি। বহিষ্কৃতরা হলেন- গড়াইটুপি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইরফান আলী ও সাধারণ সম্পাদক নাজমুল হক। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সড়াবাড়ীয়া বাজারে স্থানীয় বিএনপির কার্যালয়ে দলীয় প্যাডে সর্বসম্মতভাবে তাদেরকে বহিষ্কার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি গণমাধ্যমকর্মীদেরকে জানানো হয়।
এ বিষয়ে গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘আমরা থানা বিএনপির সাথে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নিয়েছি। তবে বহিষ্কারের বিষয়টি এখনই আনুষ্ঠানিকভাবে প্রচার করতে চাই না।’
এ বিষয়ে গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী বলেন, ‘কয়েক দিন ধরে গহেরপুর পাকশিয়া বিল থেকে কয়েকজন বালু উত্তোলন করছিল। এর মধ্যে ইরফান ও নাজমুল অন্যতম। তারা দলীয় প্রভাব খাটিয়ে এ কাজ করছিল বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও বিশৃঙ্খলা দেখা দেয়।