রাজশাহীতে এক মাদক কারবারির স্ত্রীর ঘরে ‘ধরা পড়া’ পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় তাকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে নগরীর সাতবাড়িয়া মহল্লায় ওই নারীর ঘরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানাকে পেয়ে আটক করে স্থানীয় লোকজন। এ সময় তাকে লাঠিপেটা করে থানায় খবর দেয়া হয়। পরে মতিহার থানা পুলিশ তাকে উদ্ধার করে। এএসআই সোহেল রানা আরএমপির চন্দ্রিমা থানায় কর্মরত ছিলেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে আরো বলেন, রাতে ওই নারীর বাড়ি থেকে উদ্ধার করে এনে এএসআই সোহেল রানাকে থানা হেফাজতে রাখা হয়েছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে পুলিশ লাইনসে ক্লোজ করে। তখন তাকে চন্দ্রিমা থানায় পাঠিয়ে দেয়া হয়। সেখান থেকে এএসআই সোহেল পুলিশ লাইনসে চলে যান।
সূত্র জানায়, এএসআই সোহেল রানাকে যে নারীর ঘর থেকে আটক করা হয়েছিল, তিনি থাকেন তার বাবার বাড়িতে। ওই নারীর মাদক কারবারি স্বামী বছর দেড়েক জেল খেটে সম্প্রতি জামিনে মুক্তি পান। স্বামী কারাগারে থাকার সময় থেকেই তিনি বাবার বাড়িতে থাকেন।
মাদক কারবারির স্ত্রীর ঘরে ‘ধরা পড়ে’ বরখাস্ত সেই পুলিশ কর্মকর্তা
রাজশাহীতে এক মাদক কারবারির স্ত্রীর ঘরে ‘ধরা পড়া’ পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় তাকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ...





