নোয়াখালীর মাইজদীতে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণাকে জানিয়ে বিজয় মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এত কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।

শনিবার রাত ১০টায় বিজয় মিছিল বের করে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য পরিষদ। পরে একটি শান্তিপূর্ণ শোডাউন মাইজদী বাজার সরকারি কলেজ- সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার পথে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পির বাড়ি-সংলগ্ন পাকা সড়ক দিয়ে অতিক্রম করার সময় হঠাৎ করে আওয়ামী লীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসহ ছাত্র ও জনতার ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও ছাত্রদল নেতা তুহিনের নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় পাঁচজন সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

এছাড়া মাদরাসার এক শিক্ষার্থীকে ‘শিবির’ ট্যাগ দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘হামলার বিষয়টি জেনেছি। অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’