ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার হবিরবাড়ীর সীডস্টোর বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সকালে ঢাকাগামী অজ্ঞাত কাভার্ডভ্যান চাপায় আব্দুল আউয়াল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার কাচিনা ইউনিয়নের তালাব গ্রামের আব্দুল আউয়াল সীডস্টোর বাজার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী অজ্ঞাত কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।





