ফরিদপুরে নারী পাচারচক্রের সদস্য সন্দেহে নারীসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। আজ সোমবার সকাল পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যাক্তিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর সদরের বাখুন্ডা গ্রামের মো.লিটন শেখ (৩০), নাসিমা বেগম (৫০), নাইমুজ্জামান (১৯), তানজিলা আক্তার (১৯), ফতেপুর গ্রামের শারমিন বেগম (৩৩), মো. মোস্তাক খান (৪০), কাফুরা গ্রামের শেখ আলাউদ্দিন (৬০) ও শেখ আফজাল (৩৫)।
র্যাব-৮ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো.রইছউদ্দিন জানান, আনুমানিক পাঁচমাস আগে বাখুন্ডা এলাকার জনৈক এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে প্রতারণামূলকভাবে গৃহবন্দী করে নগ্ন ছবিধারন করা হয়। পরে ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে উল্লেখিত ব্যাক্তিগণ ওই কিশোরীকে ঢাকার রায়েরবাগ এলাকার একটি ফ্লাটবাড়ীতে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে দেহ ব্যবসা করতে বাধ্য করে। ভূয়া নামঠিকানা ব্যবহার করে পাসপোর্ট তৈরি করে ওই কিশোরীকে বিদেশে পাচারেরও চেষ্টা করে ওই চক্র। এরপর আনুমানিক একমাস আগে ওই কিশোরী কৌশলে রায়েরবাগের উক্ত ফ্ল্যাট থেকে পালিয়ে বাখুন্ডায় নিজ বাড়ীতে এসে তার বাবা-মাকে বিষয়টি অবহিত করে। তার মা র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের নিকট আইনগত সহযোগিতা কামনা করেন। এরপর বাখুন্ডা ও শিবরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে নারীপাচার চক্রের ওই আট সদস্যকে গ্রেপ্তার।
ফরিদপুরে নারীসহ আটক ৮
ফরিদপুরে নারী পাচারচক্রের সদস্য সন্দেহে নারীসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। আজ সোমবার সকাল পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত সদরের বিভিন্ন...





