সাতক্ষীরা শ্যামনগরের পল্লীতে দূর্বত্তরা শ্বাসরোধ করে এক গৃহবধুকে হত্যা করেছে। শুক্রবার আনুমানিক রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসী জানায়। নিহত গৃহবধু হলো শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী জেবুন্নেছা (৫০)।
নিহতে স্বামী আব্দুল আজিজ সরদার ও এলাকাবাসী জানান, শুক্রবার রাতে ইফতার ও মাগরিবের নামাজ শেষে রাত সাড়ে আটটায় আজিজ সরদার তারাবী নামাজের জন্য বাড়ির পাশে মসজিদে যায়। এ সময় দূর্বত্তরা বাড়ির প্রাচীর টপকায়ে বাড়ির ভিতরে ঢুকে গৃহবধুকে দড়ি দিয়ে বেঁধে ফেলে, মুখে গেঞ্জি ঢুকিয়ে দেয়। বাড়ি থেকে দুটি মোবাইল ও কিছু স্বর্ণালংকার নিয়ে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
আজিজ সরদার তারাবীহ নামাজ শেষে বাড়ীতে ঢুকে স্ত্রীর হাত পা বাঁধা ও মুখে কাপড় গুজে দেয়া অবস্থায় দেখে প্রতিবেশীদের ডাকাডাকি করে। এসময় এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায় । কর্তব্যরত ডাক্তার গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানান।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে। শামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।





