নড়াইলে চার মাদকবিক্রেতাসহ বিভিন্ন অভিযোগে ও মামলায় ৩৭ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদি আছেন।

এদিকে, আটককৃত মাদকবিক্রেতাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ১৫ পুরি গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, মাদকদ্রব্য, মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকবিক্রেতাদের কোনো ছাড় দেয়া হবে না। মাদকমুক্ত নড়াইল গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।