বান্দরবানে পাথর বোঝাই ট্রাক চাপায় কৃষ্ণা রাণী দে নামের পঞ্চাশোর্ধ এক নারী নিহত হয়েছে। 

রবিবার সকাল ১০ টার দিকে শহরের হিলভিউ হাসপাতারের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহত কৃষ্ণা রাণী শহরের রোয়াংছড়ি বাস স্টেশন এলাকার মুদি ব্যবসায়ী বাবুল কান্তি দের স্ত্রী।

পুলিশ জানায়, সকালে কৃষ্ণা রাণী দে সড়কের পাাশে দাড়িয়ে থাকা অবস্থায় পাথর বোঝাই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।