নোয়াখালীর চাটখিল থানা পুলিশ শনিবার দুপুরে মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে উপজেলার ভীমপুর আঢ্যবাড়ীর এক মাদ্রাসা শিক্ষিকার বসত ঘরে হামলা চালিয়ে ঘরের টিভি, সোফা, ফ্রিজ, কম্পিউটারসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে তছনছ করে হয়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মাদ্রাসা শিক্ষিকা জেসমিন আক্তার অভিযোগ করেন।

জেসমিন আক্তারের শ্বশুর আনোয়ার হোসেন জানান, তার ছেলে শওকত আলী (জেসমিনের স্বামী) দীর্ঘ দিন থেকে মাদক সেবনে আসক্ত হয়ে পড়ে। তাকে মাদক সেবন থেকে ফেরাতে না পেরে সর্বশেষ দুই বছর আগে তিনি ছেলে শওকতের বিরুদ্ধে চাটখিল থানায় জিডি করেন। এরপর থেকে শওকত বাড়িতে আসা প্রায় বন্ধ করে দেয়। তার স্ত্রী জেসমিন আক্তার শিক্ষকতা করে কোন রকম সংসার চালিয়ে আসছিলেন।

সম্প্রতি মাদক বিরোধী অভিযানে শুরু হলে পুলিশ তাকে খোঁজার জন্য বাড়িতে এসে তার বাবার ঘরের দরজা ভাংচুর করে চলে যায়। শনিবার দুপুরে একদল পুলিশ এসে পুনরায় তার বাড়িতে এসে তল্লাশি চালায়। এই বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ারের সাথে কথা বললে তিনি এই বিষয়ে কথা বলতে অপরগতা প্রকাশ করে।