গভীর রাতে ঘর থেকে বের করে নিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে শিবালয় উপজেলার বুতুনি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়শা (৩৫) দু’সন্তানের জননী ও সৌদী প্রবাসী নজরুলের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্র জানায়, আয়শা প্রতিদিনের ন্যায় ঔ রাতে পুত্র মবিনকে নিয়ে তার ঘড়ে ঘুমিয়ে পড়ে। রাত গভীরে পাশ্ববর্তী মনোয়ার ব্যাপারীর ছেলে আজাদ আয়শাকে ডেকে ঘর থেকে বাহির করে। পুত্র মবিনকে ঘড়ে আটকে রাখে। সকালে বাড়ির পাশে আয়শাকে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকান্ডের সঠিক কারণ জানা না গেলেও ঘটনার পর থেকেই আজাদ পলাতক রয়েছে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে আজাদকে আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, নিহত আয়শা পার্শ্ববর্তী ঘিওর উপজেলার বালিয়াখোড়া চৌবাড়ীয়ার দুলাল মিয়ার কন্যা। প্রায় ২২ বছর আগে শিবালয়ের বুতুনি গ্রামের ওয়াজ উদ্দিনের পুত্র নজরুলের সাথে তার বিয়ে হয়। বছর খানেক যাবৎ নজরুল চাকরী নিয়ে সৌদী আরব আছেন।