ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট বাজার সংলগ্ন একটি পুকুর পাড় থেকে কামরুল ইসলাম (২২) নামে এক যুবকের গলাকাটা ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকালে লাশটি পড়ে থাকতে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। ওসি (তদন্ত) হারুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত কামরুল উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের মুসলিম কারিগর বাড়ির কামাল উদ্দিনের ছেলে। শনিবার সন্ধ্যায় একই গ্রামের আল আমিন নামে এক যুবকের সঙ্গে বের হয়ে রাতে বাড়ি ফিরেনি।
সন্ধ্যায় নিখোঁজ, সকালে লাশ
ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট বাজার সংলগ্ন একটি পুকুর পাড় থেকে কামরুল ইসলাম (২২) নামে এক যুবকের গলাকাটা ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ রবিবার...





