মানিকগঞ্জের ঘিওরে বিদ্যুৎস্পৃষ্টে মানিক মিয়া (২৬) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার সিংজুরী ইউনিয়নের ব্রাম্মণ গ্রামে নিজ বাড়ীতে বৈদ্যুতিক মটর চালু দিতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। নিহত মানিক ব্রাম্মণ গ্রামের সিরজন খলিফার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ইফতারের আগ মূর্হুতে মানিক বৈদ্যুতিক মটর চালু করে পানি উত্তোলন করতে যায়। মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষনা করে। পরে রাত ১০ টায় মৃত তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।