ঢাকার ধামরাইয়ের গাড়াইল এলাকায় লাকেজের ভেতর থেকে মস্তকবিহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ জানান, দুর্গাপুর গাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লাল রংয়ের একটি লাগেজ দেখতে পায় স্থানীয়রা। এসময় তারা লাগেজের ভেতর মাথাবিহীন অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের পরনে একটি ছেড়া লুঙ্গি ছিল। পুলিশের ধারণা তার বয়স আনুমানিক ৩৫ বছর হবে।

এ ব্যাপারে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মহাসিন বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। তবে তদন্ত চলছে।