মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রিপোর্টার্স ইউনিটির কার্য্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাকির হোসেন, মির্জাপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. মোর্শেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো.আরিফুর রহমান,উপজেলা যুবলীগের আহবায়ক মো.শামীম আল মামুন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.মাজহারুল ইসলাম শিপলু

এছাড়া আরো উপস্থিত ছিলেন, মির্জাপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.শহিনুর রহমান খান, সাধারণ সম্পাদক আল মামুন খান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো.জহিরুল হক, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, সাধারণ সম্পাদক মো.রায়হান সরকার রবিন,মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান,মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহম্মেদ বাবর,মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র মো.শহীদুর রহমান শহিদ,মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন।

ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন মির্জাপুর থানা মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ফরিদ হোসেন।