ঢাকায় অবস্থানরত নরসিংদী জেলার মনোহরদী উপজেলার পেশাজীবী ও শিক্ষার্থীদের নিয়ে এক আলোচন সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আলোকিত মনোহরদী ফাউন্ডেশন।’ মঙ্গলবার রাজধানীর ফার্মগেটের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকাস্থ মনোহরদী উপজেলার সবস্তরের পেশাজীবী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ, টি, এম রফিউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার (অব) কর্নেল ড. আনোয়ার হোসেন, ড. মানছুরুল হক, অধ্যাপক হাবিবুর রহমান, একরামুল হক, আতাহার আলী বুলবুল, আহসান আলী সেলিম, হাফিজুর রহমান শরিফ ও মিজানুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ। ইফতার মাহফিলে মারুফুল ইসলামের পরিচালনায় স্বাগত ব্যক্তব্য রাখেন মোহাম্মদ জুনাইদ।





