শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ভৈরব উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সংগঠনের আয়োজনে আজ বুধবার সকাল ১১টায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনাসভায় পৌর বিএনপির সভাপতি হাজী মো: শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। সেতৃবৃন্দ তার ঘটনাবহুল কর্মময় জীবনের উপর আলোচনা করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ফারুক, উপজেলা বিএনপির দফতর সম্পাদক সোহেলুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাবিবুর রহমান, যুবদলের সি. সহ-সভাপতি আরিফুল হক সুজন, উপজেলা ছাত্রদলের সভাপতি যুবায়ের আল আফজাল, পৌর যুবদলের সহ-সভাপতি আসাদ মিয়া, পৌর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক কাউছার মিয়া, শ্রমিকনেতা মোবারক, শ্রমিকনেতা ছগির আহমেদ ও দানিছ প্রমুখ। এসময় উপজেলার ৭টি ইউনিয়ন এবং পৌরসভার ১২টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান।





