সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার ভেতরে এক পোশাকশ্রমিক গণধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত ওই কারখানার ২ কর্মকর্তাকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চান। আদালত শুনানী শেষে এদের প্রত্যেককে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। যাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে তারা হলেন, ফিনিশিং ইনচার্জ শাহিনুর ও ফ্লোর ইনচার্জ রুবেল হোসেন।
উল্লেখ্য-কাঠগড়া দুর্গাপুর এলাকায় ওই পোশাক কারখানায় কাজ করে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক। গত বুধবার জরুরী শিফমেন্টের জন্য কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের রাতেও ডিউটি করান। পরে কারখানার চারতলায় নাইট শিফটের কাজ করার সময় ওই কারখানার এক শ্রমিককে কারখানার ভেতরে ধর্ষণ করে কারখানার ফিনিশিং ইনচার্জ শাহিনুর ও ফ্লোর ইনচার্জ রুবেল হোসেন।
সোমবার ধর্ষণের বিষয়টি ওই নারী তার সহকর্মীদের জানালে শ্রমিকরা ওই দুই কর্মকর্তার গ্রেফতারের দাবিতে কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের টিয়ারশেল নিক্ষেপ করে সরিয়ে দেয়ার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
পরে আশুলিয়া থানা পুলিশ খবর পেয়ে কারখানায় গিয়ে ধর্ষণকারীদের আটক করে থানায় নিয়ে যায়।
পোশাকশ্রমিক ধর্ষন মামলায় ২ কর্মকর্তা রিমান্ডে
সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার ভেতরে এক পোশাকশ্রমিক গণধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত ওই কারখানার ২ কর্মকর্তাকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে ঢাকার চিফ...





