ঝিনাইদহে আবারো ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ৫ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন সাড়ে ৩'শ রোগী। প্রতিদিন শিশু ও নারীসহ নানা বয়সী মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে ডাক্তাররা বলছেন সন্ধ্যার ইফতারের পর রোগীর সংখ্যাবৃদ্ধি পায়। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা।
হাসপাতাল সুত্রে জানা গেছে, বমি, পাতলা পায়খানা নিয়ে চিকিৎসা নিতে আসছেন। আক্রান্ত রোগীদের অধিকাংশদের বাড়ি শহর কেন্দ্রিক। কিছু উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসছে। গত ৫ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন সাড়ে ৩'শ রোগী।
ভর্তিকৃত অধিকাংশ রোগীরা বলছেন, সারাদিন রোজা রেখে ইফতারের পর থেকে বমি ও পাতলা পায়খানা শুরু হয়। যখন শরীরে টান ধরে তখন হাসপাতালে ভর্তি হচ্ছি। আবার কেও কেও বলছেন হঠাৎ করেই বমি ও পাতলা পায়খানা শুরু হচ্ছে। অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছি।
ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ জাহিদুর রহমান বিশুদ্ধ পানি পান ও রমজানে নিয়ম মেনে খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: অপূর্ব কুমার জানান, এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। সকল রোগীই আশংখামুক্ত।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আইয়ুব আলী বলেন, যে এলাকায় প্রকোপটা হয়েছে, সেখানেও আমরা ব্যবস্থা নিয়েছি। সিভিল সার্জনের অফিস থেকে বিভিন্ন এলাকায় লোক পাঠানো হয়েছে। তাছাড়া অধিদপ্তরের সাথে সব সময় যোগাযোগ রাখছি। এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
ঝিনাইদহে ডায়েরিয়ার প্রকোপ
ঝিনাইদহে আবারো ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ৫ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন সাড়ে ৩'শ রোগী। প্রতিদিন শিশু ও নারীসহ নানা বয়সী মানুষ...





