যশোরের বেনাপোল সীমান্তে দু’দল মাদক বিক্রেতার মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত পনে ৩টার দিকে ভারতীয় সীমান্তবর্তী গ্রাম বড়আঁচড়ায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন বেনাপোল পোর্ট থানার ভবারবেড় এলাকার শাহাজানের পুত্র লিটন হোসেন (৩৫) ও অপর জনের পরিচয় এখন পর্যন্ত মেলেনি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অপূর্ব হাসান জানান, গভীর রাতে বড়আঁচড়ায় দু’দল মাদক বিক্রেতার মধ্যে ‘বন্দুকযুদ্ধে’র খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ দু’টি লাশ, একটি ওয়ান শুটারগান ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, রাতেই লাশ দু’টি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত লিটনের বিরুদ্ধে থানায় ছিনতাই, মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে।
বেনাপোলে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত
যশোরের বেনাপোল সীমান্তে দু’দল মাদক বিক্রেতার মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত পনে ৩টার দিকে ভারতীয় সীমান্তবর্তী গ্রাম বড়আঁচড়ায় এ ঘটনা ঘটে।নিহতদের মধ্যে...





