চট্টগ্রামের সীতাকুণ্ড মহিলা আ’লীগে নেতাকর্মীদের মধ্যে বিভক্তি সৃষ্টি করছেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম। তার বাসায় বসে মহিলা আ’লীগের সভানেত্রীসহ একটি অংশকে বাদ দিয়ে মহিলা আ’লীগের ইফতার পার্টি আয়োজন করা হয়েছে। এ কারণে ঐ ইফতার পার্টিতে নানান অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী সুরাইয়া বাকের। তিনি আরো বলেন, সীতাকুণ্ড মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী আমি। দায়িত্ব গ্রহনের পর থেকে উপজেলায় দলকে সুসংগঠিত করেছি। সবার সাথে সুসম্পর্ক রেখে এ যাবতকাল দায়িত্ব পালন করেছি।
কিন্তু এবার হটাৎ করে দলের সাধারণ সম্পাদিকা শাহিনুর আক্তার বিউটি স্থানীয় এমপির বাসভবনে বসে মিটিং করে আমাকে না জানিয়ে বুধবার পৌরসদর জেলা পরিষদ মিলনায়তনে ইফতার পার্টির আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি দিদারুল আলম। সেখানে উপস্থিত হয়ে মূল দল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকের ভূইয়া এর প্রতিবাদ করেন।
তিনি আরো বলেন, দলের সভানেত্রীকে বাদ দিয়ে এভাবে অনুষ্ঠান করতে গিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তার দায় এমপি কিছুতেই এড়াতে পারেন না। এসব বিশৃঙ্খলা বিষয়ে তারা ইতিমধ্যে দলের উত্তর জেলা নেতৃবৃন্দ, থানা আ’লীগসহ সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মহিলা আ’লীগের সহ-সভাপতি খালেদা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক লিপি দেওয়ানজী, সাংগঠনিক সম্পাদক নাজনীন আক্তার, রাশেদা আক্তার, হালিমা আক্তার প্রমুখ।
এদিকে অভিযোগের বিষয়ে এমপি দিদারুল আলম বলেন,মহিলা আ’লীগের কোন্দলের সাথে আমার কোন সম্পর্ক নেই। এসব অভিযোগ ভিত্তিহীন। আমাকে অতিথি করা হয়েছিলো বলে আমি সেখানে গিয়েছিলাম।
‘সীতাকুণ্ড মহিলা আ’লীগে বিভক্তি সৃষ্টি করছেন এমপি’
চট্টগ্রামের সীতাকুণ্ড মহিলা আ’লীগে নেতাকর্মীদের মধ্যে বিভক্তি সৃষ্টি করছেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম। তার বাসায় বসে মহিলা আ’লীগের সভানেত্রীসহ একটি অংশকে বাদ দিয়ে মহিলা...





