খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ইউপিডিএফ’র ইউনিট কমান্ডার পুলক চাকমা(৪০) কে অস্ত্রসহ এবং ইয়াবাসহ ইউপিডিএফ’র চাঁদা কালেক্টর অমর বিকাশ চাকমা (৩০) কে আটকের ঘটনায় পুলিশ পৃথক ২টি মামলা রুজু করেছে।
৩০ বুধবার বিকাল ৪টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে যতিন্দ্র কার্বারী পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকের ঘটনায় একটি অস্ত্র আইনে এবং অপরটি মাদক দ্রব্য আইনে লক্ষ্মীছড়ি থানায় পৃথক ২টি মামলা রুজু করা হয়।
লক্ষ্মীছড়ি থানার অফিাসার্স ইনচার্জ আ: জব্বার বলেন, আটকৃকতদের বুধবার রাতে থানায় আনা হয় এবং নিয়মিত মামলা রুজু করে বৃহস্পতিবার বেলা ২টার দিকে খাগড়াছড়ি আদালতে আসামীদের প্ররণ করা হয়।
তিনি জানান, দেশীয় তৈরী একটি পিস্তল ও ২রাউন্ড তাজা গুলি, ১০ পিস ইয়াবা ও ৯হাজার টাকা উদ্ধার করা হয়।
লক্ষ্মীছড়িতে অস্ত্র ও ইয়াবাসহ ইউপিডিএফ নেতা ও কালেক্টর আটকে ২ মামলা
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ইউপিডিএফ’র ইউনিট কমান্ডার পুলক চাকমা(৪০) কে অস্ত্রসহ এবং ইয়াবাসহ ইউপিডিএফ’র চাঁদা কালেক্টর অমর বিকাশ চাকমা (৩০) কে আটকের ঘটনায় পুলিশ পৃথক...





