সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ির বেপারীপাড়া এলাকায় সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বখাটেকে আটক করেছে পুলিশ। বখাটে অভিযুক্ত যুবকের নাম- মামুন মিয়া (১৮) । সে ঠাকুরগাও জেলার রানীশংকর থানার শালবাগান গ্রামের ফজলুল হকের ছেলে। শুক্রবার শিশুটি কে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান ষ্টফ ক্রাইসিস সেন্টার (ওসিসি)’তে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার শিশুটি কে স্থানীয় মোতালেব মিয়ার ভাড়া বাড়ীতে রেখে তার বাবা, মা’ কর্মস্থলে যায়। এ সুযোগে প্রতিবেশী মামুন মিয়া শিশুটি কে বাসায় একা পেয়ে ধর্ষণ করে। এরই মধ্যে শিশুটি অসুস্থ হয়ে পড়েন এবং তার বাবা, মা’ বাসায় আসলে ধর্ষণের ঘটনাটি খুলে বলেন।
শুক্রবার দুপুরে এলাকাবাসী অভিযুক্ত বখাটে যুবককে আটক করে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে অভিযুক্ত যুবক কে পুলিশ আটক করেন এবং শিশুটি কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল চন্দ্র হাওলাদার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান- ঘটনাটি এলাকায় ধাপাচাপা দিতে চেয়েছিল। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
সাভারে শিশু ধর্ষণে অভিযুক্ত আটক
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ির বেপারীপাড়া এলাকায় সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বখাটেকে আটক করেছে পুলিশ। বখাটে অভিযুক্ত যুবকের নাম- মামুন মিয়া...





