গভীর রাতে নিজ ঘরে ঘুমন্ত ৭০ বছরের এক বিধবাকে জোরপূর্বক ধর্ষণ করেছে ৩৫ বছর বয়সী এক তরুণ। ওই বিধবা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চাঞ্চল্যেকর এ ঘটনা ঘটেছে শনিবার গভীর রাতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামে।
বালিয়াকান্দি ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আকরাম হোসেন খাঁন জানান, শনিবার রাত ২টার দিকে ওই বৃদ্ধা ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় প্রতিবেশী মালেক মৃধার ছেলে পরান মৃধা (৩৫) ঘরে ঢুকে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাকে প্রথমে বালিয়াকান্দি পরে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষক পরানের বিরুদ্ধে বহু বিবাহ ও চুরির অভিযোগ রয়েছে। ধর্ষণের পরই পালিয়ে গেছেন পরান।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম আব্দুল্লাহ আল মুরাদ জানান, বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে আনলে মেডিকেল পরীক্ষাসহ উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ীতে পাঠানো হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে পায়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।
আরো পড়ুন :
সাভারে শিশু ধর্ষণে অভিযুক্ত আটক
সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ির বেপারীপাড়া এলাকায় সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বখাটেকে আটক করেছে পুলিশ। বখাটে অভিযুক্ত যুবকের নাম মামুন মিয়া (১৮) । সে ঠাকুরগাও জেলার রানীশংকর থানার শালবাগান গ্রামের ফজলুল হকের ছেলে। শুক্রবার শিশুটি কে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান ষ্টফ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার শিশুটিকে স্থানীয় মোতালেব মিয়ার ভাড়া বাড়িতে রেখে তার বাবা, মা’ কর্মস্থলে যায়। এ সুযোগে প্রতিবেশী মামুন মিয়া শিশুটি কে বাসায় একা পেয়ে ধর্ষণ করে। এরই মধ্যে শিশুটি অসুস্থ হয়ে পড়েন এবং তার বাবা, মা’ বাসায় আসলে ধর্ষণের ঘটনাটি খুলে বলেন।
শুক্রবার দুপুরে এলাকাবাসী অভিযুক্ত বখাটে যুবককে আটক করে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে অভিযুক্ত যুবক কে পুলিশ আটক করেন এবং শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল চন্দ্র হাওলাদার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি এলাকায় ধাপাচাপা দিতে চেয়েছিল। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।





