সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত (ভৈরব থানার তৎকালীন ওসি) বি.বাড়িয়া জেলার আশুগঞ্জ থানার ওসি বদরুল আলমকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
আজ রোববার সকাল ১০টায় ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয়মোড়ে ভৈরব থানায় থাকাকালীন সময় ওসি বদরুলের রোষানলের শিকার হওয়া নির্যাতিতরা ও যুবসমাজ এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে নির্যাতিতদের পাশাপশি বিভিন্ন শ্রেণিপেশার লোকজনও অংশ নেয়।
নির্যাতিত যুবক ইমতিয়াজ আহমেদ কাজল বক্তব্য বলেন, আমি তৎকালীন ওসি বদরুলের নানা অপকর্মসহ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ওসি আমার নামে বিভিন্ন সময়ে তিনটি মিথ্যা মামলা দায়ের করে আমাকে জেল হাজতে পাঠায়। এতেও আমি মামলার ভয়ে দমে থাকিনি । ভৈরবের যুব সমাজকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে সোচ্ছার প্রতিবাদ করে যাচ্ছি।
স্বরাষ্ট মন্ত্রনালয়ের তালিকাভুক্ত হিসেবে ভৈরবের তৎকালীন ওসি বদরুল আলম মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত হয়েছে। ভৈরবসহ সারাদেশবাসী জানতে পেরেছে ওসির অপকর্মের কথা। বর্তমান সরকারের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিলম্বে আশুগঞ্জ থানা থেকে ওসি বদরুলকে প্রত্যাহার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।