মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, গাজীপুর সিটিতে অর্ধেকই নারী ভোটার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারীদের সামাজিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। শ্রমিকের মজুরী বৃদ্ধি, গাজীপুরে নার্সিং প্রশিক্ষণ কলেজসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করা হয়েছে। আগামী ২৬ জুন নির্বাচনে নৌকার বিজয়ে নারী ভোটাররা ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি রবিবার শহীদ আহসান উল্লাহ মাষ্টারের ১৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মহানগর মহিলা আওয়ামী লীগ আয়োজিত মহানগরের বাসন উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সেলিনা ইউনুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হুসনার সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দরা অংশ নেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকার পরিচালনা করছে। তিনি মেয়র নির্বাচিত হলে সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার সহযোগীতায় গাজীপুর সিটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবেন। তিনি আগামী ২৬ জুন নির্বাচনে সকলের সহযোগীতা ও দোয়া চান।
এছাড়াও মেয়র প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম টঙ্গী থানা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এবং ৫৬ নম্বর ওয়ার্ডে রেনেসা স্কুলে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।
এসময় অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগ নেতা মোঃ মতিউর রহমান মতি, মোঃ জয়নাল আবেদীন, মহিউদ্দিন মহি, কাজী ইলিয়াস আহমেদ, মোঃ ফজলুল হক, মোঃ রজব আলী, মো মনিরুজ্জামান মনির, রশিদ ভুইয়া, বিল্লাল হোসেন, নাজমা আক্তার, ফিরোজা বেগম, রাশিদা বেগম, প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকে বাংলাদেশ আওয়ামী-লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড.জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, গাজীপুরে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, এতে কোন সন্দেহ নেই। সাংগঠনিকভাবে আমরা সবাই এক। তৃণমূল থেকে শীর্ষ স্থানীয় সবাই এক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। সেই ধারাবাহিকতায় এই গাজীপুরের উন্নয়নের জন্য আগামী সিটি নির্বাচনে যোগ্য প্রার্থী জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দিয়েছে প্রধানমন্ত্রী। দলমত নির্বিশেষে সবাই তাকে ভোট দিয়ে বিজয়ী করেন। উন্নয়নের নগর হিসেবে দেখতে চাইলে জাহাঙ্গীরের বিকল্প নেই। শেখ হাসিনার অতি আদরের ব্যক্তি জাহাঙ্গীর আলম। সে বিজয়ী হলে এই গাজীপুরের চেহারা উন্নয়নে পাল্টে যাবে।
তিনি রবিবার সকালে স্বাধীনতা শিক্ষক পরিষদ গাজীপুর মহানগর শাখার উদ্যোগে টঙ্গী কাদেরিয়া টেক্সটাইলস মিলস আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি শিক্ষকদের উদ্যোশে আরো বলেন,শিক্ষকদের সকল দাবি দাওয়া নিয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা হবে। যাতে করে শিক্ষার কারিগর এই শিক্ষকরা যেন কোন ভাবেই অবহেলিত না থাকে।
এসময় স্বাধীনতা শিক্ষক পরিষদ গাজীপুর মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী , ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী , প্রধানমন্ত্রী শেখহাসিনার একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু, মোখছেদুর রহমান,টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
গাজীপুরে আ’লীগ ঐক্যবদ্ধ : নানক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, গাজীপুর সিটিতে অর্ধেকই নারী ভোটার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারীদের সামাজিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে...





