ধামরাই উপজেলা শাখা প্রাথমিক শিক্ষক সমিতি নব নির্বাচিত সভাপতি,সাধারণ সম্পাদক সহ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান আজ ধামরাই যাত্রাবাড়ী শিক্ষক সমিতি হল রুমে অনুষ্ঠিত হয়।
প্রথমে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহন বাক্য পাঠ করান, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি চানঁ মিয়া। শপথ গ্রহনের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি রবিউল করিম, সিনিয়র সহ সভাপতি মো: আ: মোমেন, সহ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো:গোলাম কিবরিয়া, যুগ্ন সম্পাদক হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক মো: জব্বার আলী, মিডিয়া সম্পাদক সোহেল রানা , মহিলা সম্পাদক হালিমা খাতুন ও সাবেক সহ সভাপতি ইন্তাজ আলী প্রমুখ।