গজারিয়া উপজেলার ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব(কম্পিউটার ল্যাবে) চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা ষোলটি ল্যাপটপ, একটি প্রিন্টার্স লুটে নেয় তছনছ করে কক্ষের আসবাব পত্র।
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ ধারনা করছেন গত বৃহস্পতিবার থেকে গত রোববার সন্ধ্যা পর্যন্ত সময়ের যে কোন সময় কম্পিউটার ল্যাবের দরজার তালা ভেঙ্গে ল্যাবে রক্ষিত ১৬টি ল্যাপটপ ও একটি অত্যাধুনিক প্রিন্টার্স চুরি করে। চোরের দল ভবনের প্রথম তলার প্রধান ফটকের গেইট অক্ষত রেখেই সুকৌশলে ভিন্ন পন্থায় দ্বিতীয় তলায় ল্যাবে হানা দেয়।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারজানা ইয়াসমীন জানান, স্কুল রমজানের ছুটি থাকায় ল্যাবটি মূলত রাত্রিকালিন প্রহরী শাহজালাল ও কম্পিউটার প্রশিক্ষক দেওয়ান কামরুজ্জামানের তত্বাবধানে ছিল।
স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ও গজারিয়া উপজেলা আ‘লীগের সভাপতি মো: সোলায়মান দেওয়ান, যে কোন উপায়ে তদন্ত করে লুন্ঠিত ল্যাপটপ উদ্ধার ও দুর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান পুলিশ প্রশাসনের কাছে।
প্রহরী শাহজালাল জানান, তিনি প্রতিরাতে স্কুলের নীচতলায় রাত বারোটা পর্যন্ত চারদিক পাহারা দিয়ে নীচের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। প্রধান ফটকের চাবি তার কাছে থাকে না বিধায় তিনি ওপর তলায় যেতে পারেন না । রোববার রাতে নীচ থেকে টর্চলাইটের আলোয় দোতলার ল্যাবে দরজা খোলা দেখতে পেয়ে তিনি কাছের শিক্ষকদের খবর দেন।
গজারিয়া থানার ডিউটি অফিসার জানান, বিদ্যালয়ের ল্যাবে চুরির ঘটনায় প্রধান শিক্ষক লিখিত এজাহার দায়ের করেছেন। নিরাপত্তা প্রহরী শাহজালালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গজারিয়ায় স্কুলের ১৬ ল্যাপটপ চুরি
গজারিয়া উপজেলার ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব(কম্পিউটার ল্যাবে) চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা ষোলটি ল্যাপটপ,...





