গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ২০ দলীয় জোট মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আমি উন্নয়ন করবো আমার জ্ঞান, অভিজ্ঞতা ও সততা দিয়ে। কাজেই রাজনৈতিক ভাষায় কথা বলুন। আমি লাঠি দিয়ে লড়াই করবো না। জ্ঞান দিয়ে লড়াই করবো। তিনি সোমবার বিকেলে মহানগরের টঙ্গী মিলগেইটে ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন।
তিনি আওয়ামীলীগের প্রতিদ্বন্দী মেয়রপ্রার্থীর উদ্দেশ্যে বলেন, আপনাদের সরকারের সময় আপনি তো উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। এলাকার উন্নয়ন তো দূরের কথা কোথাও এক পাথি (টুকরি) মাটি ফেলেছেন তা দেখাতে পারবেন ? দীর্ঘ ৫ বছর ভাইস চেয়াম্যান থাকাবস্থায় কোন উন্নয়ন করেছেন তা দেখাতে পারবেন না। পারবেন কলখারখানায় ঝুটের ব্যবসা করেছেন। আমাদের তরুণ সমাজকে ধ্বংস করেছেন। যাদেরকে এখন সঠিক পথে ফিরিয়ে আনা আমাদের জন্য কষ্টকর হবে।
ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শরিফ মিয়ার সভাপতিত্বে ও টঙ্গী থানা বিএনপির সহপ্রচার সম্পাদক জামাল উদ্দিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সালাহ উদ্দিন সরকার। অনুষ্ঠানে অন্যানের মাঝে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নেতা আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী থানা বিএনপির সহসভাপতি মজিবুল হক দুলাল হাজী, সহসভাপতি আবুল হাসেম, ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম হোসেন, ইমান আলী সরকার, নূর হোসেন, জসিম উদ্দিন, আবু শাকের, আল-আমিন, গোলাম মোর্শেদ খোকন, আবুল ইউনুস লিটন, আবুল কাশেম, আমির হোসেন, খুরশেদ আলম, নাজমুল হোসেন মন্ডল, হারুন-অর-রশিদ, মনির হোসাইন, দেলোয়ার হোসেন, আব্দুর রহমান বাবু, ফারুক হোসেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
হাসান উদ্দিন সরকার বলেন, এই এলাকায় আমার শিশুকাল, শৈশবকাল ও যৌবনকাল কটিয়েছি। একটি বিশেষ সময়ে এসে এলাকাবাসীর জন্য কিছু করে যেতে চাই। তিনি বলেন, আমাদের নেত্রীকে মিথ্যা মামলায় নিষ্ঠুভাবে কারাগারে বন্ধী রাখা হয়েছে। আমরা সরকারের সাথে যুদ্ধ করবো না। পৃথিবীর যে কোন অস্ত্রের চেয়ে শক্তিশালী চোখের পানি। মজলুম মানুষের চোখের পানিতে এই জালিম সরকার খোদার গজবে নিপতিত হবে।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, হাসান উদ্দিন সরকার একজন বিচক্ষন রাজনীতিবীদ। তার জ্ঞানের পরিধি অনেক ব্যাপক। তিনি একজন দায়িত্বশীল মানুষ। বিজ্ঞ রাজনীতিবীদ হিসেবে বিএনপি তাকে প্রার্থী করেছে। তিনি সনামধন্য একটি পরিবারের সন্তান। গাজীপুরে বিএনপি এবং সরকার পারিবারের হাত থেকে কেউ ভোট ছিনিয়ে নিতে পারবে না। তিনি বলেন, ভোট আমাদের; ময়দান আমাদের। এই নির্বাচনে আমাদের জিতইে হবে। তিনি বলেন, জাল ও ভুয়া তথ্য দিয়ে বিএনপি চেয়ারপার্সনকে অন্যায়ভাবে কারাগারে বন্ধী রাখা হয়েছে। সরকার যে উদ্দেশ্যে তাকে কারাকারে বন্ধী রেখেছে তাদের সেই উদ্দেশ্য পূরণ হবে না। কোন অবস্থাতেই খালেদা জিয়া বিহীন নির্বাচন হতে দেওয়া হবে না।
এর আগে সোমবার হাসান উদ্দিন সরকার ২৬ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লতিফ মেম্বারের জানাযায় শরিক হন।





