পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার একজন নারী শ্রমিক নবজাতক কন্যাটিকে একটি স’মিল থেকে উদ্ধার করেন।
জানা যায় যে, ধামরাই ইউনিয়নের শরীফবাগ চরপাড়া গ্রামের জুলেখার বাসার ভাড়াটিয়া শাহাজাহান মিয়ার স্ত্রী ফিরোজা বেগম স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। মঙ্গলবার সকালে কারখানায় যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাই পৌরশহরের থানা রোডের ঢুলিভিটা বাসষ্ট্যান্ডের মধ্যবর্তী একটি স’মিলে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। এরপর তিনি শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। উদ্ধারকৃত কন্যা শিশুটির নারীও বাঁধা হয়নি।
নবজাতক কন্যাটিকে দেখার জন্য স্থানীয়রা উদ্ধারকারী নারী শ্রমিকের বাড়িতে ভিড় করছেন।





