লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেছে এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ।
বুধবার কুমিল্লার চান্দিনায় মমতাজ আহমেদ ভবন মাঠে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সাবেক ওই প্রতিমন্ত্রী চলতি বাজেট সম্পর্কে সরকারের সমালোচনা করে বলেন, চলতি অর্থ বছরে বাংলাদেশের মত দেশের জন্য ৪ লাখ হাজার কোটি টাকার বাজেট ঘোষনা করা হবে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এতো টাকা পাবেন কোথায়? বিদেশ থেকে তো আপনাকে একটি পয়সাও দিবে না। প্রতি বছর রাজস্ব আদায় করতে ব্যর্থ হয়ে ব্যাংক থেকে চড়া সুদে টাকা নিয়ে দেশের উন্নয়ন কাজ করে যাচ্ছেন। আর উচ্চ বাজেটের যাতাকলে পড়তে হচ্ছে এদেশের জনগণকে।
উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন টিটু, কেন্দ্রিয় এলডিপি নেতা আবুল বাসার, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান, পৌর এলডিপি আহবায়ক শাহআলম মেম্বার, গণতান্ত্রিক যুবদল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের, চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ এলডিপি নেতা মনিরুল ইসলাম ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন ভূইয়া, পৌর গণতান্ত্রিক যুবদল সভাপতি মনিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক জামসেদ আহমেদ জাকি, সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, উপজেলা গণতান্ত্রিক ছাত্রদল নেতা রাজিব ভূইয়া, সাখাওয়াত হোসেন, সাজ্জাত হোসেন প্রমুখ।





