লক্ষ্মীপুরের কমলনগরে নিষিদ্ধ সময়ে মাছ শিকারের সময়ে আটক ইঞ্জিনচালিত ১১টি নৌকা নিলামে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লুধুয়া মাছঘাটে নৌকাগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। এর আগে মাছ শিকারের নিষেধাজ্ঞার সময় (মার্চ-এপ্রিল এ দু’মাস) মৎস্য বিভাগ উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে নৌকাগুলো আটক করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল কুদ্দুস জানান, জাতীয় মাছ ইলিশের পোনা জাটকা রক্ষায় ও ইলিশ সম্পদের উৎপাদন বৃদ্ধিতে চাঁদপুরের ষাটনল হতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর নিম্ন অববাহিকার ১০০ কিলোমিটার নৌ-সীমাকে সরকার ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করেন। এ অভয়াশ্রম এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দু’মাস সকল প্রকার মাছধরা নিষিদ্ধ করা হয়েছিলো। কিন্তু ওই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারকালে মৎস্য বিভাগ বিভিন্ন সময়ে বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মাছধরার ইঞ্জিনচালিত ১১টি নৌকাসহ বিপুল পরিমাণ মাছ ও জাল আটক করে। এর মধ্যে আটককৃত মাছ ও জাল তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হলেও নৌকাগুলোর জন্য বৃহস্পতিবার নিলাম প্রক্রিয়ার আয়োজন করা হয়। এ সময় সর্বোচ্চ দরদাতার ভিত্তিতে ১১টি নৌকা ৯৪ হাজার ৪৫০টাকায় প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়।
এ নিলাম কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল কুদ্দুস, চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ও কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মাহাবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ হোসেন জানান, নৌকাগুলো নিলামে বিক্রি করা অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
মেঘনায় আটক মাছধরার ১১ নৌকা নিলামে বিক্রি
লক্ষ্মীপুরের কমলনগরে নিষিদ্ধ সময়ে মাছ শিকারের সময়ে আটক ইঞ্জিনচালিত ১১টি নৌকা নিলামে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লুধুয়া মাছঘাটে নৌকাগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা...





