দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে শুক্রবার রাত ১টায় মাঝ নদীতে চলন্ত ফেরিতে ডাকাতির ঘটনা ঘটার অভিযোগ পাওয়া গেছে। মাঝ নদীদে ট্রলার যোগে ১৫/২০ জনের এক দল ডাকাত ফেরিতে উঠে প্রথমে তাস খেলা ও পরে ফেরির যাত্রীদের নগদ টাকা, মোবাইল ফোন সহ মূব্যবান জিনিষপত্র ছিনিয়ে নিয়ে ট্রলার যোগে পালিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী মধুখালির সজিব শেখ জানান, তিনি মধুখালি তার গ্রামের বাড়ী থেকে ঢাকা যাওয়ার সময় দৌলতদিয়া ঘাট থেকে কেরামত আলী ফেরিতে উঠেন। ফেরিটি রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট ছেড়ে পাটুরিয়া যাত্রা করে।
ফেরিটি মাঝ নদীতে পৌঁছাইলে পিছনে থাকা একটি ট্রলার দ্রুত গতিতে এসে ফেরির সাথে রসি দিয়ে বেঁধে ফেলে। ট্রলারে থাকা ১০/১৫ জন লোক ফেরিতে উঠে আসে। প্রথমে তারা ফেরিতে তাস খেলা শুরু করে। ১০/১৫ মিনিট পর তারা হঠাৎ করে ফেরির যাত্রীদের নগদ টাকা, মোবাইল ফোন সহ জিনিষ পত্র ছিনিয়ে নিয়ে দ্রুত ট্রলারে নেমে যায়। তারপর ফেরি থেকে ট্রলার ছাড়িয়ে নিয়ে আবার দৌলতদিয়ার দিকে চলে যায়। এ সময় ফেরির যাত্রীদের মধ্যে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিতে ডাকাতি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে শুক্রবার রাত ১টায় মাঝ নদীতে চলন্ত ফেরিতে ডাকাতির ঘটনা ঘটার অভিযোগ পাওয়া গেছে। মাঝ নদীদে ট্রলার যোগে ১৫/২০ জনের এক দল ডাকাত ফেরিতে...





