২ বছর ধরে ভিটেমাটি থেকে উচ্ছেদ ২৫ সদস্যের ৬ পরিবার বুধবার সকালে ফুলবাড়ীয়া উপজেলা সদরের সাবেক জিন্নাহ হলে সাংবাদিক সম্মেলন করেছে। সাংবাদিক সম্মেলনে বয়োবৃদ্ধ বিবি হাওয়া স্বামীর ভিটায় ফিরে যেতে চোখের জল ফেলেছেন। দাদীর চোখের জল দেখে কেঁদেছে ছোট শিশুরাও।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিবি হাওয়ার ছোট ছেলে শফিকুল ইসলাম। লিখিত বক্তব্য থেকে জানা যায়, উচ্ছেদ হওয়া পরিবারটির সাথে পাশ্ববর্তী বাড়ীর কুশমাইল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শাহজাহান কবীর সাজুর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে সাজু ঐ পরিবারের নামে একাধিক মামলা দিয়ে হয়রানী শুরু করে। ২ বছর আগে প্রভাবশালী সাজু ও তার লোকজন ২৫ সদস্যের পরিবারের ঘরবাড়ীতে হামলা ভাংচুর ও মারপিট করে ভিটেমাটি থেকে উচ্ছেদ করে দেয়। বিধি হাওয়ার ৬ ছেলের ২৫ সদস্যের পরিবারের লোকজনের আশ্রয় হয়েছে ভাড়া বাসায় ও পরের বাড়ীতে। এর মধ্যে ছোট ছোট শিশুরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে।
লিখিত বক্তব্য থেকে আরও জানা যায়, বিবি হাওয়ার ৬ ছেলের ২৪ কাঠার ফসলী জমিও তারা জোর করে জবরদখল করে নিয়ে গেছে। সাজুর পিতা আঃ হাই মাষ্টার জবরদখলীয় ঘরবাড়ীতে ইসলামী ফাউন্ডেশনের শিশু ও গণশিক্ষা কেন্দ্র স্থাপন করেছে।
বিধি হাওয়া চোখের জল ফেলে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আমার ৬ ছেলের ৭/৮ জন শিশু সন্তান লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে অথচ আমার ঘরে খোলা হয়েছে স্কুল। আমি বিচার চাই আমার ৬ ছেলে ২৫ সদস্যের পরিবার নিয়ে আমি শেষ বয়সে আমার স্বামীর ভিটায় মরতে চাই। আপনারা আমাকে স্বামীর ভিটায় মরার সুয়োগ টুকু করে দেন বলেই প্রশাসনের জরুরী সহায়তা কামনা করে।
সাংবাদিক সম্মেলনে বিধির হাওয়ার ৬ ছেলের ২৫ সদেেস্যর পরিবারের সকলেই উপস্থিত ছিলেন।





