গত রাত সাড়ে তিনটা থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত যমুনা বহুমুখী সেতুর পূর্ব ও পশ্চিম পাশে প্রায় পঁচিশ কিলোমিটার যানজট লেগে আছে।
আজ সকাল ১১টায় দেখা যায় গাড়ি চলছে থেমে থেমে। তীব্র যানজটে যাত্রী সাধারণকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
সেতুর টোল আদায়কারী একজন কর্মচারী বলেন, রাত সাড়ে তিনটায় জ্যাম শুরু হয়েছে। তবে জ্যামের কোনো কারণ তিনি বলতে পারেননি।








