সরকার অবৈধ নির্বাচনের মাধ্যমে আবারো ক্ষমতায় থাকার জন্য খালেদা জিয়াকে অপকৌশলে আটকে রাখছেন বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা সভাপতি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন। তিনি বলেন, জনগণ খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আর কোনো টালবাহানা সহ্য করবে না। তিনি বেগম জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান।
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার শহরের নতুনবাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা ও নগর বিএনপি আয়োজিত তিন ঘণ্টা প্রতিকী অনশন কর্মসুচী পালনকালে তিনি এসব কথা বলেন।
কর্মসুচী চলাকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা সভাপতি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা যুগ্ম-সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহমদ বুলু ও হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, নগর সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম, কোষাধ্যক্ষ রতন আকন্দ, যুবদলের জেলা সভাপতি শামীম আজাদ, সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুল হক, স্বেচ্ছাসেবকদলের জেলা সভাপতি শাহিদুল আমিন খসরু, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সাঈদ, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তানভিরুল ইসলাম টুটুলসহ জেলা ও নগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। কর্মসুচীতে জাতীয়তাবাদী আইনজীবি ফেরামের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক, অ্যাডভোকেট এম এ হান্নান খান, মহিলাদলের নেত্রী অধ্যাপিকা রায়হানা ফারুক, ফরিদা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আতিক, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক লিটন আকন্দ, ছাত্রদলের খন্দকার সুজাউদদৌলা সুজা, তাঁতীদলের জামাল উদ্দীন ও ওলামাদলের মহানগর মাওলানা মোমেন উপস্থিত ছিলেন।
ময়মনসিংহে বিএনপির প্রতিকী অনশন
‘জনগণ খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে কোনো টালবাহানা সহ্য করবে না’
সরকার অবৈধ নির্বাচনের মাধ্যমে আবারো ক্ষমতায় থাকার জন্য খালেদা জিয়াকে অপকৌশলে আটকে রাখছেন বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা সভাপতি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী...





