জামালপুরে ১০ পিচ ইয়াবাসহ গোলাম মোস্তফা বাপ্পী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গোলাম মোস্তফা বাপ্পী শহরের কাচারী পাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে।
জানা গেছে, বৃহম্পতিবার জামালপুর থানা পুলিশের একটি দল শহরের কাচারী পাড়া এলাকায় গোলাম মোস্তফা বাপ্পীর নিজ বাড়িতে অভিযান চালায়। এসময় ১০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে জামালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন এসআই ফয়সাল আহাম্মেদ।
জামালপুরে মাদক ব্যবসায়ী বাপ্পী গ্রেফতার
জামালপুরে ১০ পিচ ইয়াবাসহ গোলাম মোস্তফা বাপ্পী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক...





