ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আব্দুল্লাহ আল-আমিন বিপ্লব (দৈনিক সমকাল) সভাপতি ও শফিউল আলম মারুফ (দৈনিক মানবজমিন) সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি পদে মানছুর আহম্মেদ (দৈনিক স্বদেশ সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৈয়দ আসাদুজ্জামান সোহেল (দৈনিক যায়যায়দিন), কোষাধ্যক্ষ পদে রুকুন উদ্দিন সবুর (আমার দেশ) এবং নির্বাহী সদস্য পদে আতাউর রহমান মিন্টু (দৈনিক ইত্তেফাক), রফিকুল ইসলাম খান (দৈনিক নয়া দিগন্ত), তফাজ্জল হোসেন (দৈনিক যুগান্তর), মোফাজ্জল আনসারী (দৈনিক সংগ্রাম) নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকালে প্রেসক্লাবের বার্ষিক সাধারন অধিবেশন শেষে কোন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষনা করেন। প্রেসক্লাব মিলনায়তনে এই বার্ষিক সাধারন অধিবেশন অনুষ্ঠিত হয। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টার, উপাধ্যক্ষ শফিকুল কাদির ও এইচ কবীর টিটু।
গফরগাঁও প্রেসক্লাবের বিপ্লব সভাপতি, মারুফ সম্পাদক
ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আব্দুল্লাহ আল-আমিন বিপ্লব (দৈনিক সমকাল) সভাপতি ও শফিউল আলম মারুফ (দৈনিক মানবজমিন) সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়...





