শ্রীবরদী পৌরসভার পোড়াগড় মহল্লা থেকে চায়না আক্তার (১২) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে পুলিশ ওই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত কিশোরী ওই মহল্লার কৃষক চান্দু মিয়ার মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকালে চায়না আক্তার বাড়ির কাউকে কিছু না বলে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। পরে ঘরের দরজা ভেঙ্গে দেখা যায় ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।





