ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় সুশিল (৪০) নামে এক মিল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মল্লিকবাড়ি মোড় নামক স্থানে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মামারিশপুর গ্রামে অবস্থিত প্রভিটা ফিড লিমিটেডের শ্রমিক সুশিল দুপুরের খাবার খেয়ে ফ্যাক্টরীতে যাওয়ার সময় মল্লিকবাড়ি মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত সুশিল নেত্রকোনা জেলার মদন উপজেলার মইনকা কদমছড়ি গ্রামের চন্দ্র ধরের ছেলে।