জনপ্রশাসন পদক-২০১৮’তে দলগত ভাবে পাওয়া ৫ লাখ টাকার চেক পেয়েছেন ময়মনসিংহের ত্রিশালের ইউএনও সহ ৫ কর্মকর্তা। ওই টাকা বাল্যবিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধ ব্রিগেড টিমের উন্নয়নে ব্যয় হবে বলে মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজাফর রিপন।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন, সহকারী কমিশনার ভুমি এরশাদ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান আনাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও প্রোগ্রামার মনিরুজ্জামান বাল্যবিবাহ ও যৌনহয়রানি প্রতিরোধ ব্রিগেড গঠন করে সাধারন (দলগত) ক্যাটাগরিতে জনপ্রশাসন পদক-২০১৮ পেয়েছেন। প্রধানমন্ত্রীর নিকট থেকে পদকের সঙ্গে প্রাপ্ত ৫ লাখ টাকা পান ওই ৫ কর্মকর্তা। ব্রিগেডের ব্যাপক সফলতায় পাওয়া অর্থ বাল্যবিবাহ ও যৌনহয়রানি প্রতিরোধ ব্রিগেডের উন্নয়নেই ব্যয় করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান ইউএনও।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, নারী ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেসা বিউটি, ব্রিগেড সমন্বয়কারী রতন সরকার, রফিকুল আলম।





