বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পুলিশের বাঁধা উপেক্ষা করে ময়মনসিংহে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা যুবদল।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শামীম আজাদের নেতৃত্বে শহরের বাতিরকল থেকে মিছিল বের করে নতুনবাজারস্থ দলীয় কার্যালয়ে যাওয়ার পথে পুলিশ বাঁধা দেয়। এসময় মিছিলকারীরা পুলিশের সামনে অবস্থান নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে।
এসময় দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল কবির মোঃ মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু, সহ-সাধারণ সম্পাদক ফরহাদ আলী, কোতোয়ালী যুবদলের আহ্বায়ক শহীদুল ইসলাম, মাহবুবুল ইসলাম লিটন, আলমগীর হোসেন, ফজলুল হক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুল হক মাসুদের নেতৃত্বে শহরের বাউন্ডারি রোড থেকে ফুলবাড়িয়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করে যুবদল। মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি রুহুল আমিন রুহুল, কোতোয়ালি যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মাসুদ, সাবেক আহ্বায়ক কাজী আফতাব উদ্দিন সাজ্জাদ, ছাত্রদলের সাবেক জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক সামসুল আলম উজ্জল, যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল হোসেন প্রমুখ।





