ময়মনসিংহের গফরগাঁওয়ে রসুলপুর গ্রাম থেকে রুবেল হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৪’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে ময়মনসিংহের গোয়েন্দা পুলিশ।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার রসুলপুর চৌরাস্তা বাজার এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, রুবেল হোসেন দীর্ঘদিন ধরে রসুলপুর, যশরা ও পাশর্^বর্তী ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের একটি দল রুবেল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় রুবেল হোসেন ঘরের ভিতরে ইয়াবা বিক্রির জন্য প্যাকেট করছিল। পুলিশ এ সময় ৪’শ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জজামাদিসহ তাকে আটক করে। ময়মনসিংহের ডিবি ওসি মোখলেছুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
গফরগাঁওয়ে ইয়াবাসহ ব্যবসায়ী আটক
ময়মনসিংহের গফরগাঁওয়ে রসুলপুর গ্রাম থেকে রুবেল হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৪’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে ময়মনসিংহের গোয়েন্দা পুলিশ।শনিবার সকাল ১১টার দিকে উপজেলার...





