রংপুরের পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি দল গত রোববার ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলার ইমাদপুর ইউনিয়নের পদ্মপুকুর গ্রাম থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গরুচোর বাদশাকে গ্রেফতার করেছে।
জানা গেছে, রংপুর জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে বৈরাতী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের মোখলেছুর রহমান ফোর্সসহ গত রোববার ভোররাতে অভিযান চালিয়ে পদ্মপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ১৯৯৭ সালে একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এই বাদশা। সে উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত ফজর উদ্দীনের ছেলে।





