বগুড়ার শিবগঞ্জে বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। রোববার উপজেলা কিচক ইউনিয়নে তালপুকুর ধুলাঝাড়া গ্রামে জহুরুল ইসলাম নামে জনৈক এক দাওয়াতি মেহমান মোটরসাইকেল নিয়ে বিয়ের অনুষ্ঠানে গিয়ে খাওয়া-দাওয়া শেষে মোটরসাইকেল নিতে গিয়ে দেখেন তার ডিসকভার কালো-লাল রঙের মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।