ময়মনসিংহের গফরগাঁওয়ে জালেশ্বর গ্রামে পুকুরে পানিতে ডুবে আকাশ (৩) নামে শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার সালটিয়া ইউনিয়নের জালেশ্বর গ্রামে তাফাজ্জল হোসেনের ছেলে আকাশ (৩) পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বহু খোঁজাখুজি করে পরে পুকুর থেকে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিবারে লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।





