জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে সাইফুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভেবলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম একই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সাইফুল ইসলাম দুপুরে তার বাড়ির পাশের ক্ষেতে কৃষিকাজ করছিল। বেলা পৌনে ২টার দিকে বৃষ্টির সময় তার ওপর বজ্রাঘাত হলে তিনি গুরুতর অসুস্থ হন। পরে স্থানীয় লোকজন সাইফুলকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।