ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রদল।

মঙ্গলবার দুপুর ১টায় এ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সাতমাথা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠে গিয়ে শেষ হয়।

জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আর পলাশের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জয়নাল আবেদীন চাঁনসহ বিএনপি ও ছাত্রদলের নেতরা।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি একাত্মতা প্রকাশ করে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় ‘আল্লাহু আকবার’ ও ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’সহ বিভিন্ন স্লোগান দেয়া হয়।